আনুষ্ঠানিক যাত্রায় ‘আপ বাংলাদেশ’

আপ বাংলাদেশ নামে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

নতুন ছাত্র রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) ৯ মে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু হবে দলটির। উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ জানিয়েছেন, জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও অংশীজনদের উপস্থিতিতেই ঘোষণা হবে এই প্ল্যাটফর্ম। তাদের দাবি— ফ্যাসিবাদ বিরোধিতা, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া।